আজ জাতীয় আয়কর দিবস

আপলোড তারিখঃ 2017-11-30 ইং
আজ জাতীয় আয়কর দিবস ছবির ক্যাপশন:
সমীরকণ ডেস্ক: আজ বৃহস্পতিবার জাতীয় আয়কর দিবস। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারাদেশে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপনের কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল রাজস্ব ভবন থেকে আয়কর দিবসের শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর উদ্বোধন করবেন। এসময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান উপস্থিত থাকবেন। র‌্যালিতে রাজস্ব কর্মকর্তারা ছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণের জাতীয় পর্যায়ের সেলিব্রেটি, আয়কর আইনজীবী, সংবাদকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন জানান, সকাল ৭টায় রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হবে। কর বিষয়ক সচেতনতা বাড়াতে ওই র‌্যালিতে বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার, পোস্টার প্রদর্শন করা হবে। বিভাগীয় শহরগুলোতেও র‌্যালির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্ভাবনমূলক কর্মসূচি তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। করদাতাদের প্রত্যাশা অনুযায়ী এক ছাদের নিচে করসেবা প্রদানের মাধ্যমে চলতি মাসের প্রথম সপ্তাহে পালিত হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বাসস

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)