চুয়াডাঙ্গায় সদর হাসপাতাল সড়কে অভিযান সানরাইজ মেডিকেল সেন্টারে জরিমানা

আপলোড তারিখঃ 2026-10-19 ইং
চুয়াডাঙ্গায় সদর হাসপাতাল সড়কে অভিযান সানরাইজ মেডিকেল সেন্টারে জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত সানরাইজ মেডিকেল সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝুঁকিপূর্ণ বর্জ্যসহ সব ধরনের বর্জ্য একই বিনে রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেন এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার সুমিত বড়ুয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় রঙভিত্তিক (কালার কোডেড) বিন ব্যবহারসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. নাইম হোসেন প্রসিকিউশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানিয়েছে, মেডিকেল বর্জ্যের কারণে পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)