ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে তাহ্সিন জুয়েলার্সের দ্বিতীয় শাখার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটায় বাজারের সরকার প্লাজার সামনে নতুন প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বত্বাধিকারী আব্দুর রহিম শেখের মা মোছা. ফাতেমা খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহ্সিন জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুর রহিম শেখ, তাঁর দুই ছেলে তাহ্সিন ও তাফিজুর, ভবন ও মার্কেটের মালিক শেখ সাইদুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, জীবননগর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু জাফরসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে পবিত্র কুরআন-হাদিসের আলোকে আলোচনা করেন আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম এবং বাজার জামে মসজিদের খতিব মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী। পরে প্রতিষ্ঠানের উন্নতি ও কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। শেষে অতিথি ও মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
