ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া-হোগলডাঙ্গা সড়কে কলাগাছ ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতির অভিযোগ উঠেছে। ফজরের আজানের সময় আলমডাঙ্গা থেকে কচু নিয়ে আসার পথে ব্যবসায়ী ও চালকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার ফজরের আজানের সময় এই ঘটনা ঘটেছে।
স্থানীয়দের ভাষ্য, সড়কে কলাগাছ ফেলে গাড়ির গতিরোধ করা হয়। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই ব্যবসায়ী ও চালকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আলমসাধুর চালকের কাছে থাকা ২ হাজার ৫০০ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহফুজুর রহমান নওশাদ জানান, ঘটনাটি সম্পর্কে তিনি কিছু জানেন না এবং তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দা
