১১ মামলায় জরিমানা ৮১ হাজার টাকা

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযান

আপলোড তারিখঃ 2026-10-18 ইং
১১ মামলায় জরিমানা ৮১ হাজার টাকা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন লঙ্ঘন রোধ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ট্র্যাফিক পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা অবধি শহরের শহিদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেটে পৃথক তিনটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতটি মোটরসাইকেল আটক ও চারটি প্রসিকিউশনের মাধ্যমে মোট ১১টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং মোটরযান আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল আটকসহ সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খানের নেতৃত্বে সার্জেন্ট নবাব, সার্জেন্ট আজহার, সার্জেন্ট তানভীর ও সার্জেন্ট বিধানসহ ট্রাফিক পুলিশের সদস্যরা অংশ নেন।


পুলিশ জানায়, সড়কে দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)