সরোজগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-10-18 ইং
সরোজগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রাম থেকে হোসাইন হোসেন (২৪) নামের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। গতকাল শনিবার বেলা ১টার দিকে নিজ বাড়ির রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হোসাইন হোসেন নবীননগর গ্রামের ভোলা মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের একটি চুরি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এরই ধারাবাহিকতায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহফুজুর রহমান নওশাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর চুয়াডাঙ্গা সদর থানায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)