জীবননগরে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন

৫৮ বিজিবি অধিনায়ক রফিকুল আলম

আপলোড তারিখঃ 2026-10-18 ইং
জীবননগরে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ছবির ক্যাপশন:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম। এসময় তিনি পূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। গতকাল শনিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


গতকাল শনিবার লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ দুর্গামন্দির ও শ্রী শ্রী সার্বজনীন কৃষ্ণ আদিবাসী মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির দুটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি অধিনায়ক।


৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন অধিনায়ক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)