ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উদ্যোগে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক পুরিয়া গাঁজাসহ চাঁদ আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ হাটখোলা বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক চাঁদ আলী ওই এলাকার মৃত হরজত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গেদহ হাটখোলা বাজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় চাঁদ আলীকে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এএসআই সদরুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলার সর্বত্র নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
