জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৯৫টি ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

ভারতে অনুপ্রবেশকালে চার বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2026-10-16 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৯৫টি ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৯৫টি ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও দুই শিশুসহ চার বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭১-এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের আলমের আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ৫৯৫টি ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন ভোর ৫টার দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১/২০-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমির হোসেনের মেহগনিবাগানে অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুটি শিশু রয়েছে। পুরুষের নাম লাল চাঁদ সিঙ্গাদার (৩৮)। তাঁর বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিলপার গ্রামে। তাঁর বাবার নাম আদেশ। বিজিবি জানায়, আটক চারজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)