ভারত থেকে দর্শনা হয়ে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ১৮টি নতুন রেল কোচ আসছে আজ

আপলোড তারিখঃ 2026-10-16 ইং
ভারত থেকে দর্শনা হয়ে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ১৮টি নতুন রেল কোচ আসছে আজ ছবির ক্যাপশন:

ভারত থেকে বাংলাদেশে আরও ১৮টি নতুন ও সর্বাধুনিক সুবিধাসম্পন্ন রেলওয়ে কোচ আসছে আজ শুক্রবার। এদিন আনুমানিক দুপুর ১২টায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে রওয়ানা হয়ে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করবে বলে জানা গেছে।


রেলওয়ে সূত্রে জানা গেছে, দর্শনা স্টেশনে কোচগুলো এসে পৌঁছানোর পর প্রাথমিক পরিদর্শনের পাশাপাশি কাস্টমস ক্লিয়ারেন্স ও আনুষঙ্গিক অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজ দ্রুত সম্পন্ন করা হবে। নিরাপত্তা ও দাপ্তরিক সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই কোচগুলোর চূড়ান্ত গন্তব্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশ্যে এগুলো ছেড়ে যাবে। সেখানে প্রাথমিক সংযোগ, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়াকরণ শেষে দ্রুততম সময়ে কোচগুলো যাত্রীবাহী ট্রেনে বহরভুক্ত করা হবে।


আমদানিকৃত এই ১৮টি কোচের ক্যাটাগরি ও বিন্যাসে দেখা যায়- এর মধ্যে রয়েছে ২টি জেনারেটর কারসহ পাওয়ার কার (WJPCLR), ১১টি শীতাতপ নিয়ন্ত্রিত ইকোনমি শ্রেণির কোচ (WEC), ৩টি এসি চেয়ার কোচ (WJCC) এবং ২টি সাধারণ এসি কোচ (WJC)। 


রেল সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এসব অত্যাধুনিক কোচ বহরে যুক্ত হওয়ায় দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় যাত্রীসেবার মান আরও এক ধাপ বৃদ্ধি পাবে। একই সাথে ট্রেনগুলোতে আসন সংকট দূর হওয়ার পাশাপাশি দূরপাল্লার রুটে ভ্রমণ আরও আরামদায়ক ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।


দর্শনা আন্তজার্তিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তরিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার ১৮টি কোচ দর্শনা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে আমাদের জানানো হয়েছে। ইতোমধ্যে আমরা প্রস্তুত। ট্রেনের কোচগুলো আসলে কাস্টমস ক্লিয়ারেন্স ও আনুষঙ্গিক অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজ দ্রুত সম্পন্ন করে দুপুর ১২টার মধ্যে দেশে ঢুকতে পারে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)