সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে

শূন্যরেখায় শেষবিদায়:

আপলোড তারিখঃ 2026-10-15 ইং
সীমান্তের কাঁটাতার পেরিয়ে জন্মদাত্রী মায়ের মরদেহ দেখলেন মেয়ে ছবির ক্যাপশন:


বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কাছে হার মেনে নিজ বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা মোছাঃ জাইরা। খবর পৌঁছায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে থাকা একমাত্র মেয়ে হাফিজা খাতুনের কাছে। কিন্তু ভিসা বা আইনি জটিলতার কারণে মায়ের শেষকৃত্যে অংশ নিতে ভারতে যাওয়ার কোনো উপায় ছিল না তাঁর। অবশেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মানবিক সহায়তায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) শেষবারের মতো মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন একমাত্র সন্তান ও স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার চাপড়া থানার মালিয়াপোতা পোস্টের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোছাঃ জাইরা (৭০) নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ তিনি  তিনি মৃত্যুবরণ করেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামের বাসিন্দা  ফিকির আলির স্ত্রী হাফিজা খাতুন। মায়ের মুখটি শেষবারের মতো দেখার জন্য তাঁরা বিজিবি ও বিএসএফের কাছে আকুল আবেদন জানান।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে আন্তর্জাতিক মেইন পিলার ১০৯-এর নিকটবর্তী শূন্যরেখায় মৃতদেহের শেষদর্শনের আয়োজন করা হয়। বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মা ও মেয়ের এই শেষ বিদায়ের মুহূর্তে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত কেউই চোখ ধরে রাখতে পারেননি।

উক্ত শেষদর্শন কার্যক্রমে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুজিবনগর নাজিরাকোনা বিওপি (BGB)-র টহল কমান্ডার হাবিলদার মোঃ শরিফুল ইসলাম ও তাঁর দল। অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ (BSF)-এর ইন্সপেক্টর এস কে রয়সহ অন্য সদস্যরা।

সীমান্তের কড়া পাহারা ও আইনি বেড়াজাল সাময়িকভাবে শিথিল করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এমন মানবিক পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে মৃতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। শেষবারের মতো মায়ের মুখটি দেখতে পেয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বিজিবি ও বিএসএফের প্রতি ধন্যবাদ জানান নিহতের কন্যা হাফিজা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)