আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2026-10-15 ইং
আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা পরিচালনা এডহক কমিটির সভাপতি ডা. মোহা. রফিকুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেন, ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আতিয়ার রহমান এবং ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সদর উদ্দীন সুদো।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ, সাবেক আমির হাজী আব্দুর রহমান মাস্টার, বর্তমান সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন (শান্ত), আন্দুলবাড়ীয়া কলেজের ভাইস প্রিন্সিপাল হাফিজুল ইসলাম (হাফিজ), আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তপন কুমার, সাবেক ইউপি সদস্য শেখ ফরহাদ হোসেন সেলিম ও শেখ হাফিজুর রহমান (হাফিজ), বর্তমান ইউপি সদস্য জহিরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য কাজল রেখা, নাছিমা খাতুন ও আছিয়া খাতুন, সাবেক নারী সদস্য নারগিস আক্তার, হযরত মাওলানা হাফেজ মুজাহিদুর রহমান মুসা, খন্দকার আবুল বাসারসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


স্বাগত ও সমাপনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন বলেন, গ্রাম আদালত সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে মাত্র ২০ টাকায় দেওয়ানি এবং ১০ টাকায় ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তির সুযোগ রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)