মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-10-14 ইং
মহেশপুরে পানিতে ডুবে  ভাই-বোনের মৃত্যু ছবির ক্যাপশন:

দুপুরেও বাড়ির আঙিনা হুমায়রা (৩) ও নাহিয়ানের (৪) দুটি কলকাকলিতে মুখরিত ছিল। কিন্তু মুহূর্তের এক অসাবধানতায় আনন্দঘন সেই বাড়িটিতে নেমে এলো বিষাদের অন্ধকার। চোখের পলকে নিভে গেল দুটি ফুটফুটে শিশুর জীবন। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজলোর যাদবপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে দুই অবুঝ চাচাতো ভাইবোন। হুমায়রা যাদবপুর গ্রামের আশিকুর রহমানের মেয়ে ও নাহিয়ান তার ভাই বাবুর ছেলে।
যাদবপুর গ্রামের আবুল কালাম জানান, প্রতিদিনের মতোই তারা পুকুরপাড়ে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত শিশু হুমায়রা পানিতে পড়ে গেলে নাহিয়ান তাকে টেনে তুলতে গিয়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুরের পানিতে দুই শিশুর  মরদেহ ভেসে উঠতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


অবুঝ দুটি শিশুর আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানহারা মা-বাবার বুকফাটা আর্তনাদ ও আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলী বলেন, ‘বাড়ির কোলঘেঁষা পুকুরপাড়ে নিষ্পাপ দুটি শিশু খেলতে গিয়ে যে এভাবে চিরতরে হারিয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। দুই থেকে তিন বছর বয়সী এই দুই অবুঝ সোনামণির এমন করুণ মৃত্যুতে পুরো যাদবপুর গ্রাম আজ শোকস্তব্ধ।’


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)