ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার কুলতলা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাইদুল ইসলাম ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শবনম মুস্তারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি সাব্বির হুসাইন আরিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোজাফফর হোসেন মুছা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সেলিম উদ্দীন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিম উদ্দীন বিশ্বাস, হারদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াশিম আকরাম ও ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতা দোস্ত মোহাম্মদ।
অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শবনম মুস্তারী। বিদায়ী বক্তব্যে হাইদুল ইসলাম তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর বিদায়বেলায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের একাংশের সভাপতি মন্টু মিয়া, মহিলা বিদ্যোৎসাহী সদস্য চামেলী খাতুন, অভিভাবক সদস্য আব্দুস সমাদ, মহিলা অভিভাবক সদস্য পারভীনা খাতুন, জমিদাতা মহির উদ্দীন মহি, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ছায়দার রহমান, সদস্য শামসুজ্জোহা ও আজিম উদ্দীন, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল-ইমরানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কুলতলা দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা বদরুজ্জামান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা এবং বিদায়ী শিক্ষকসহ উপস্থিত সবার মঙ্গল কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা বদরুজ্জামান।
