গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপলোড তারিখঃ 2026-10-14 ইং
গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে। সে পেশায় একজন পাখিভ্যান চালক।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে আব্দুস শুকুর তার ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ভ্যানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ভ্যানচালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বামন্দী আল-ফালা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এবং ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান বাজার নামক স্থানে পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন।


গাংনী থানা ওসি মুহাদ্দিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)