দর্শনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-10-14 ইং
দর্শনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে দর্শনা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা ও নাস্তিপুর গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) খুরশীদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালান। এসময় ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাদীকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বসতঘর থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এরপর একই ইউনিয়নের নাস্তিপুর গ্রামে অভিযান চালিয়ে কায়েদ আলী বিশ্বাসের ছেলে ইয়াজতুল্লাহকে (৫০) গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবারই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)