ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বর্ণিল আয়োজনে কেককাটা র্যালী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে
নিজস্ব প্রতিবেদক: কেককাটা, র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২য় বর্ষে পদার্পণ অনুষ্ঠান উৎযাপন করেছে চুয়াডাঙ্গা জেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল এ আর মালিক স্কুল এন্ড কলেজ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৮টায় পুলিশ পার্ক লেনের প্রশাসনিক কার্যালয়ে কেক কাটা হয়। এরপর ব্যান্ড পার্টি সহকারে বিশাল মোটর শোভাযাত্রা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সন্ধ্যায় বিদ্যালয় মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. এ আর মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাসা’র ভূতপূর্ব বিজ্ঞানী ড. এস আর মালিক। শিক্ষিকা মারমিয়া মুস্তারিন ও ফারিয়া আফরিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভুতপূর্ব মহা-পরিচালক হামিদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা। আলোচনা সভা শেষে এ আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন সম্পন্ন হয়।
