চুয়াডাঙ্গায় ২৫ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব

সংগীত, নৃত্য ও নাটকসহ থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন

আপলোড তারিখঃ 2026-10-14 ইং
চুয়াডাঙ্গায় ২৫ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছবির ক্যাপশন:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে চুয়াডাঙ্গায় আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা পরিষদের উদ্যোগে উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।


সভায় উপস্থিত ছিলেন নজরুল সাংস্কৃতিক উৎসব পরিচালনা কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন এবং জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস। সভা সঞ্চালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।


এছাড়া সভায় অংশ নেন জেলা প্রগতি লেখক সংঘের কাজল মাহমুদ, আলমডাঙ্গা উপজেলা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আদিল হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ, দামুড়হুদা উপজেলা জাসাসের সভাপতি আক্কাস আলী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরণ উর রশীদ শান্ত, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ, কথাসাহিত্যিক পিণ্টু রহমান এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা।


আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৫ অক্টোবর বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসবের উদ্বোধন হবে। সাত দিনব্যাপী এ আয়োজনে থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, হামদ-নাত, কীর্তন ও রচনা প্রতিযোগিতা। পাশাপাশি বাঁশি, ঢোল ও একতারার মতো বাদ্যযন্ত্র পরিবেশনা, একক অভিনয় এবং নাটক প্রতিযোগিতারও আয়োজন করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা জানাতে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)