হরিণাকুণ্ডুতে ‘অহিংসা’ প্রকল্পের সিএসও কমিটি গঠন

আপলোড তারিখঃ 2026-10-14 ইং
হরিণাকুণ্ডুতে ‘অহিংসা’ প্রকল্পের সিএসও কমিটি গঠন ছবির ক্যাপশন:

মানবাধিকার সুরক্ষা, সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালিত ‘অহিংসা’ প্রকল্পের আওতায় চাঁদপুর ইউনিয়ন সিএসও (ঈঝঙ) কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।


সভায় স্থানীয় শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজসেবী ও সাংবাদিকদের পাশাপাশি হরিজন, দলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। আনন্দলোক ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক, এরিয়া কো-অর্ডিনেটর ও ফিল্ড ফ্যাসিলিটেটর। সভায় আনন্দলোক ট্রাস্টের প্রকল্প ব্যবস্থাপক ‘অহিংসা’ প্রকল্পের লক্ষ্য, সিএসও কমিটির দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি সমাজ উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কমিটির সদস্যদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেন।


আলোচনায় মানবাধিকারের মৌলিক বিষয়, অধিকার নিশ্চিত করার গুরুত্ব এবং অধিকার লঙ্ঘিত হলে আইনি ও সামাজিকভাবে কী পদক্ষেপ নেওয়া যায়, তা তুলে ধরা হয়। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় আমন্ত্রিত অতিথি কন্যাদহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান বলেন, এ প্রকল্পের মাধ্যমে সমাজে মানবতা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।


সমাপনী বক্তব্যে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রকল্পের উদ্দেশ্যের প্রশংসা করেন। তিনি ‘অহিংসা’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন। একই সঙ্গে মানবাধিকার সুরক্ষা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)