ঝিনাইদহে ২৭০ জন অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আপলোড তারিখঃ 2017-11-29 ইং
ঝিনাইদহে ২৭০ জন অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ঝিনাইদহে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের চত্বরে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, সোহেল, হিলারী, আশরাফুন্নাহার শিখা, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক মিনা। এসময় বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের জন্যই এই সেলাই মেশিন দেওয়া হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, এই সেলাই মেশিনগুলো তোমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। এই মেশিন বাড়িতে নিয়ে গিয়ে নিজেরা কাজ করার পাশাপাশি আরো নারীদের সেলাই কাজ শিখিয়ে তাদেরও স্বাবলম্বী করে গড়ে তুলতে সহযোগিতা করবেন। আলোচনা সভা শেষে জেলার ৬৭ টি ইউনিয়নের অস্বচ্ছল নারী সদস্যদের মাঝে ২৭০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)