দামুড়হুদা বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে বাইসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2026-10-13 ইং
দামুড়হুদা বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে বাইসাইকেল চুরি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা সদরের বাসস্ট্যান্ড মসজিদের সামনে তালা দেওয়া একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার জোহরের নামাজের পর এ ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার বনানীপাড়ার ফজলা মণ্ডলের ছেলে শুকুর আলী বাসস্ট্যান্ড মসজিদে জোহরের নামাজ পড়তে যান। এসময় তিনি মসজিদের সামনে বাইসাইকেলটি তালা দিয়ে রাখেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন, সাইকেলটি নেই। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সেটি উদ্ধার করতে পারেননি। স্থানীয় দোকানদার আবুল হোসেন বলেন, দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই বাইসাইকেল ও পাখিভ্যান চুরির ঘটনা ঘটে। এসব চুরি প্রতিরোধে প্রশাসনের আরও সজাগ হওয়া প্রয়োজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)