কোটচাঁদপুরে ট্রেনে কেটে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2017-11-29 ইং
কোটচাঁদপুরে ট্রেনে কেটে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর আখ সেন্টার পাড়ায় রেললাইনের পাশ থেকে শফি উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কোটচাঁদপুর গাবতলাপাড়ার মনিরুদ্দিনের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার সকালে আঁখ সেন্টার পাড়ার রেল লাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলকাবাসী পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে, তাকে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে রাখা হতে পারে অথবা সে ট্রেনে কাটা পড়েও মারা যেতে পারে এমন আশংকা করছে তার পরিবার। পুলিশ দু’টি বিষয়ই মাথায় রেখে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান। খবর পেয়ে জিআরপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)