দামুড়হুদায় পুলিশের অভিযানে দুই মাদকসেবী আটক

সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-10-12 ইং
দামুড়হুদায় পুলিশের অভিযানে দুই মাদকসেবী আটক ছবির ক্যাপশন:


দামুড়হুদা মডেল থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছেন। আটকৃত ইকরামুল হক (২৬) ওসমানপুর গ্রামের আজাদ আলীর ছেলে ও হাসান (২৪) ডুগডুগি গ্রামের নজরুল ইসলামের ছেলে। গত শনিবার রাতে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। পরে আদালতে সমর্পণ করা হলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন।


পুলিশ জানান, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে দামুড়হুদা থানায় কর্মরত এসআই জুম্মান খান, এসআই শ্রী উত্তম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর গ্রামের ছেলে ইকরামুল হক ও ডুগডুগি গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলীকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে আদালত আসামি মো. ইকরামুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ্ উদ্দিন বলেন, দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)