দামুড়হুদায় গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদ ও

স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে ব্রিফিং সেশন

আপলোড তারিখঃ 2026-10-12 ইং
দামুড়হুদায় গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদ ও ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় হাউলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার  আয়োজন  করা হয়। 


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায়  বাংলাদেশে গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পে ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা/হিসাব সহকারী কাম কম্পিউটার, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম ও  গণমাধ্যমকর্মীদের  নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


হাউলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক,  সেক্রেটারি  আব্দুল গাফফার, ইউপি সদস্য রিকাত আলী, সাবিনা ইয়াসমিন, রওশনারা, রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)