জীবননগরে ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা করে চারজনকে

জখম ও হয়রানিমূলক মালার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2026-10-12 ইং
জীবননগরে ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা করে চারজনকে ছবির ক্যাপশন:

জীবননগরে নিজস্ব বালু বিক্রয়কেন্দ্রে হামলা ও মারধর এবং উল্টো হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে খোকা। গতকাল রোববার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।


লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম খোকা বলেন, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসের সামনে তাঁর নিজস্ব বালু বিক্রয়কেন্দ্রে অতর্কিত হামলার ঘটনা ঘটে। বাঁকা গ্রামের সফি ড্রাইভার, রাকিব হোসেন, কুতুব আলী, রফিকুল ইসলাম ও বিশা রড, মোটরসাইকেলের চেন ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এসময় মাথায় রড দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়।


তিনি আরও জানান, হামলায় তিনি মাটিতে পড়লে তাঁর ছেলে জাহিদুল ইসলাম ইভন, ভাই শরিফুল ইসলাম ও শিমুল তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। এসময় তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে তাঁর ছেলে ও স্বজনেরা গুরুতর আহত হন বলে দাবি করেন তিনি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন। তাঁর মাথার দুটি স্থানে পাঁচটি সেলাই দিতে হয়েছে এবং এখনো ক্ষত রয়েছে বলে জানান তিনি।


শফিকুল ইসলাম খোকা বলেন, আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হলো, আমরা আহত হলাম, অথচ উল্টো আমাদের বিরুদ্ধে মামলা হলো। আমার এক ছেলেকে গ্রেপ্তার করা হলো। এগুলো কীসের ইঙ্গিত? আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি প্রশাসন ও পুলিশের কাছে চারটি দাবি জানান। দাবিগুলো হলোÑব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মারধরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, হয়রানিমূলক মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁর পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা।


এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)