জীবননগরে ব্যক্তি উদ্যোগে যাদবপুর-হাবিবপুর সড়ক সংস্কার

আপলোড তারিখঃ 2026-10-12 ইং
জীবননগরে ব্যক্তি উদ্যোগে যাদবপুর-হাবিবপুর সড়ক সংস্কার ছবির ক্যাপশন:

জীবননগরে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে যাদবপুর থেকে হাবিবপুর অভিমুখী সড়কটি সংস্কার করা হয়েছে। গতকাল রোববার সকালে সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবু বকর সিদ্দিকের উদ্যোগে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হয়। এসময় ৯ নম্বর ওয়ার্ডের যাদবপুর-গঙ্গাদাসপুর এলাকার মেম্বার প্রার্থী মো. ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।


দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে যাদবপুর, গঙ্গাদাসপুর ও হাবিবপুর এলাকার বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কটি সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
সংস্কারকাজের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে এলাকাবাসী দুর্ভোগে ছিলেন। স্থানীয়দের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে উদ্যোগ নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে। নির্বাচিত হলে ইউনিয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও জনদুর্ভোগের বিষয়গুলোও অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করব।’


স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি সংস্কারের ফলে যাদবপুর, গঙ্গাদাসপুর ও হাবিবপুর এলাকার মানুষের চলাচল সহজ হবে। তারা চেয়ারম্যান প্রার্থী আবু বকরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)