জীবননগরে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশের প্রস্তুতি সম্পন্ন

আজ কার্যক্রম শুরু, কাল উদ্বোধন করবেন ডিসি

আপলোড তারিখঃ 2026-10-12 ইং
জীবননগরে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশের প্রস্তুতি সম্পন্ন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সোমবার থেকে সমাবেশের কার্যক্রম শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার বেলা ১০টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন করবেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার ২৬টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্কাউট দল এ সমাবেশে অংশ নেবে। প্রতিটি দলে একজন শিক্ষকসহ মোট আটজন সদস্য থাকবেন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জীবননগর উপজেলা স্কাউটের সদস্যসচিব নুরুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ সমাবেশের কার্যক্রম চলার কথা রয়েছে। সমাবেশ সফল করতে কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)