ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মারামারি ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ গুরুতর জখম হয়েছে শাহিন নামের এক যুবক। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহগরের মাথাভাঙ্গা ব্রিজের উপর দু’পক্ষের মারামারি ঠেকাতে গেলে দেশীয় অস্ত্রের কোপে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত শাহিন জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার সময় আমি নিজ বাড়ী থেকে চুয়াডাঙ্গা শহরের দিকে রওনা হয়। পথিমধ্যে মাথাভাঙ্গা ব্রিজের উপর এসে পৌছালে দেখতে পায় দৌলতিয়াড় গ্রামের বাবলুর ছেলে বশির ও লিন্টুর ছেলে শারীনের সাথে একই এলাকার রবিন ও নূর ইসলামের ছেলে শান্ত মারামারি করছিলো। এ সময় আমি সেখানে গিয়ে মারামারি ঠেকাতে গেলে দেশীয় অস্ত্রের একটি কোপ আমার মাথায় লাগলে আমি রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত শাহিন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের নতুন মসজিদ পাড়ার জমসের শেখের ছেলে।
