দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপলোড তারিখঃ 2026-10-11 ইং
দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে দামুড়হুদা উপজেলার সদর, হাউলী, কার্পাসডাঙ্গা ও নাটুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সকালে এসব কার্যক্রমে অংশ নেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। শনিবার সকাল ৮টার দিকে দামুড়হুদা স্টেডিয়াম মাঠের কোণে অবস্থিত শহীদ মিনারের চারপাশ ও ভেতরের অংশ পরিষ্কার করা হয়।


জানা গেছে, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে দামুড়হুদা উপজেলার সদর, হাউলী, কার্পাসডাঙ্গা ও নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশের উদ্যোগে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।


দামুড়হুদা সদর ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, প্রশাসনিক কর্মকর্তা নাঈম উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, হিসাব সহকারী সাব্বির আহমেদ, ১ নম্বর ওয়ার্ডের সদস্য লিয়াকত আলী, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ খাতুন ও রুপালি খাতুনসহ গ্রাম পুলিশ সদস্যরা।


অন্যদিকে, হাউলী ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে গ্রাম পুলিশের উপস্থিতিতে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। নাটুদহ ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দীন ও উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীরের নেতৃত্বে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।


উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশের মতো প্রতি শনিবার ‘ক্লিন ডে’ পালন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার সব ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে যথাযথভাবে এ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশনা পালন না করলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)