চুয়াডাঙ্গার গড়াইটুপিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ওসি নজরুল ইসলাম

আপলোড তারিখঃ 2026-10-10 ইং
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ওসি নজরুল ইসলাম ছবির ক্যাপশন:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্গত গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত তিনি গহেরপুর, বাটিকাডাঙ্গা, তেঘরী, গড়াইটুপি ও খাড়াগোদা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় প্রতিমা তৈরির কাজ, মণ্ডপের পরিবেশ এবং পূজা উদ্যাপনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে ওসি নজরুল ইসলাম সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন। পূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।


স্থানীয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমায় রঙের কাজ, মণ্ডপ সাজসজ্জা ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি চলছে। দুর্গাপূজা হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


গড়াইটুপি ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। পূজার শেষ মুহূর্তের প্রস্তুতির পাশাপাশি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদ্যাপনের প্রত্যাশা করছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)