এনজিওর ঋণের টাকা ধার না দেয়ায় একজনকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-11-29 ইং
এনজিওর ঋণের টাকা ধার না দেয়ায় একজনকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: এনজিও থেকে নেয়া ঋণের টাকা প্রতিবেশিকে ধার না দেয়ায় লালু হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী মইনুল ও তার লোকজন। এ সময় টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগও উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গার কান্তপুর ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। পরে লালুর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার পরিবার। আহত লালু হোসেনে পরিবারের লোকজন জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর ব্রিজ মোড়ের আব্দুল কুদ্দুসের ছেলে লালু হোসেন (৪০) নীলমনিগঞ্জ বাজারে আশা এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় এসে পৌছালে প্রতিবেশী মইনুল, তার স্ত্রী সাবানা খাতুন ও ছেলে সেলিম হোসেন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় লালুর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পরিবাবরের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। তারা আরও জানায়, এনজিও থেকে ঋণ নিয়ে টাকা ধার দেয়ায় মইনুলেরসহ তার পরিবারের লোকজন লালুর ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিযেছে তার পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)