ছবির ক্যাপশন:
দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গার হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গত বুধবার গভীর রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে কার্পাসডাঙ্গার হত্যা মামলার ৪ নম্বর আসামি কার্পাসডাঙ্গা মাঝপাড়ার মৃত হেলা ফকির ওরফে ফকির মহাম্মদের ছেলে খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি দৈউলী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত তিন আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- উজিরপুর খলিফাপাড়ার চাঁদ আলীর ছেলে হাফিজুল (সিআর আদালত-৩৯২/২৩), পুরাতন হাউলী গ্রামের কাবাদুলের ছেলে সুমন হোসেন (সিআর-৪৭৩/২৩) এবং বোয়ালমারী গ্রামের নুর ইসলামের ছেলে কামিদুল (সিআর-৪২৬/২৬)। দামুড়হুদা মডেল থানা-পুলিশ জানায়, আটক পাঁচ আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
