নির্বাচনের সময় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইসির অধীনে রাখার দাবি

আপলোড তারিখঃ 2017-11-29 ইং
নির্বাচনের সময় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইসির অধীনে রাখার দাবি ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনায় নির্বাচন কমিশন (ইসি) যথেষ্ট দুর্বল উল্লেখ করে নির্বাচনকালে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইসির অধীনে ন্যস্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নির্বাচনকালীন সময়ে, নির্বাচন কমিশনকে ‘স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন’ সুনির্দিষ্ট আইন পাশ করার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান আবু লায়েস মুন্না বলেন, একই দাবিতে গত নির্বাচন বয়কট করেছিলো মুক্তিজোট। জাতীয় রাজনীতিতে মুক্তিজোটই প্রথম নিরপক্ষ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনকে স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয় দেয়া সুনির্দিষ্ট দাবি তুলেছিলেন। ৪ বছর পর মুক্তিজোট ইসির সংলাপে এ দাবি পুনঃর্বক্ত করে। অনেক রাজনৈতিক দল এ দাবির সঙ্গে সহমত পোষণ করেছে। নির্বাচনকালে স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনকে দেয়ার জন্য সুনির্দিষ্ট আইন পাশ করার জোড় দাবি করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলটির জাতীয় স্টিয়ারিং কমিটির প্রধান সিরাজুল ইসলাম, কাঠামো পর্ষদ প্রধান মাহমুদ হাসান আবেদ, পরিচালনা বোর্ড প্রধান শাহজামাল আমিরুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)