দ্বীনি ইলম ও আসররী শিক্ষার শুভ্র আলো ছড়াচ্ছে ঝিনাইদহের ‘আন নাজাত মডেল মাদ্রাসা’

শিশুদের মেধা ও আখলাক গঠনে যুক্ত হলো শিশুমনস্তত্ত্ব ও আধুনিক পাঠদান

আপলোড তারিখঃ 2026-10-08 ইং
দ্বীনি ইলম ও আসররী শিক্ষার শুভ্র আলো ছড়াচ্ছে ঝিনাইদহের ‘আন নাজাত মডেল মাদ্রাসা’ ছবির ক্যাপশন:

পবিত্র কুরআন-হাদিসের রূহানি শিক্ষা এবং আধুনিক জ্ঞানের সুসমন্বয়ে কোমলমতি শিশুদের খাঁটি ঈমানি চরিত্র ও মেধা বিকাশের প্রত্যয় নিয়ে ঝিনাইদহে এগিয়ে চলেছে 'আন নাজাত মডেল মাদ্রাসা'। ২০২২ সালে যাত্রা শুরু করা দ্বীনি এ প্রতিষ্ঠানে প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত বর্তমানে প্রায় তিনশ' খুদে শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে।


শিশুদের ভয়-ভীতি ও অতিরিক্ত মানসিক চাপ না দিয়ে প্রদেয় ভালোবাসা, কোমল আচরণ ও সুন্নতি শিক্ষা-পদ্ধতির মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এই ইলমি কানন। প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার সাথে সাথে ব্যবহারিক আরবি (Spoken Arabic) ও ইংরেজি (Spoken English) চর্চার পাশাপাশি বিশেষ মনস্তাত্ত্বিক অনুশীলন (An Nazat Brain Development Program) ও প্যারেন্টিং ওয়ার্কশপের মাধ্যমে সন্তানদের আচরণিক ও রূহানি উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও বরকতময় মেধার প্রমাণ মিলছে জাতীয় ফলাফলে। ২০২৬ সালের সরকারি ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮ জন শিক্ষার্থীর শতভাগই সরকারি বৃত্তি অর্জন করেছে। এছাড়া জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় মূলধারার জেনারেল স্কুলগুলোর সাথে প্রতিযোগিতা করে এ বছর ৬৩ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে মেধাবৃত্তি লাভ করেছে।


সন্তানদের এই দ্বীনি ও প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে অভিভূত অভিভাবক আক্তারুজ্জামান ও আসাদুল ইসলাম জানান, ‘পড়াশোনার সাথে সন্তানদের নৈতিক শিক্ষা, সুন্দর আচরণ ও আখলাক গঠনে শিক্ষকরা যে আন্তরিক যত্ন নেন, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। ভালোবাসা দিয়ে শেখানোর কারণে শিশুদের মাদ্রাসামুখী হওয়ার আগ্রহ বহুগুণ বেড়েছে।’


শিক্ষার্থীদের পক্ষে আফরা মেহজাবিন ও কাজী সালমান জানায়, শিক্ষকরা পরম মমতায় ছন্দের মতো খেলাধুলা ও নানা আনন্দের মাধ্যমে পড়াশোনা করান বলেই তাদের মাদ্রাসা প্রাঙ্গণ অনেক প্রিয়। প্রতিষ্ঠানের দ্বীনি লক্ষ্যের কথা জানিয়ে চেয়ারম্যান ফজলুল হক লিটু ও একাডেমিক পরিচালক মনিরুল ইসলাম বলেন, ‘শিশুদের শুধু পরীক্ষামুখী করার প্রথাগত চিন্তা থেকে বের হয়ে, তাদের মনস্তত্ত্ব অনুধাবন করে তাকওয়া, সততা ও সুন্দর চরিত্রের অধিকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান আমানত। আনন্দময় দ্বীনি পরিবেশে এই দ্বীন ও দুনিয়ার শিক্ষা ব্যবস্থা আমল ও ইলমের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)