ছবির ক্যাপশন:
কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পাঁচ কমলাপুরের হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২৯ শিক্ষার্থী মুমতাজ (এ+) ফল অর্জনের পাশাপাশি মেধা তালিকায় স্থান পেয়েছেন ১২ জন। এ সাফল্যের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো চুয়াডাঙ্গা জেলায় প্রথম স্থান অর্জন করে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা জেলার দৌলাৎদিয়াড় তাবলিগ মার্কাজ মসজিদে ৪৯তম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মেধা স্থানপ্রাপ্ত ও মুমতাজ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল মুফতি গোলামুর রহমান ও মাওলানা নাসিরউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মুস্তাফা কামাল কাসেমী।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবারের পরীক্ষায় সারাদেশে মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার ১২ শিক্ষার্থী বিভিন্ন বিভাগ ও শ্রেণিতে মেধা তালিকায় স্থান অর্জন করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির মোট ২৯ শিক্ষার্থী মুমতাজ (এ+) ফলাফল অর্জন করেন।
প্রতিষ্ঠানটির হেফজ বিভাগের মিনারুল ইসলাম সারাদেশের ভিতরে ২য় স্থান অর্জন করেছেন। এছাড়াও ইবতিদাইয়া পঞ্চম শ্রেণিতে তামজিদুল হক তাজিম ১৭তম, জুবায়ের আলী ৩৬তম, আব্দুল্লাহ ইব্রাহিম ৫১তম, সাকিবুল ৫৩তম, মোস্তফা ৫৮তম, হুসাইন ৬৩তম, মো. জুনায়েদ ৭২তম এবং মো. আবিদ হাসান ৭৩তম স্থান অর্জন করেন।
মুতাওসসিতা সপ্তম শ্রেণিতে মো. তহিদুল ইসলাম ৪৪তম, মো. আব্দুল্লাহ আল আমিন ৪৫তম এবং মো. পারভেজ হুছাইন ৫১তম স্থান অর্জন করেন।
মুমতাজ (এ+) অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, দাওরায়ে হাদিস বিভাগে মাওলানা আব্দুর রহমান খান। হেফজ বিভাগে মুমতাজ অর্জন করেন মো. তৌফিক ওমর ও মো. ইমন হাসান। ইবতিদাইয়া পঞ্চম শ্রেণিতে মুমতাজ অর্জন করেন মো. জুনায়েত হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, মো. ইসমাঈল হোসেন, মো. মাশরাফী রহমান ও মো. আল জিহাদ। মুতাওসসিতা সপ্তম শ্রেণিতে মুমতাজ অর্জন করেন মো. সাকিবুল ইসলাম, নুর মোহাম্মদ, মো. আদনান সাফি, মো. রাফিউল্লাহ, মো. রাতুল হাসান, মো. রোকনুজ্জামান সিয়াম, মো. কায়েস আলী ও মো. বায়েজিদ। এ ছাড়া সানাবিয়া দশম শ্রেণি থেকে ওয়াজ কুরুনী মুমতাজ ফল অর্জন করেন।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, এ সাফল্য শুধু একটি পরীক্ষার ফল নয়; বরং দীর্ঘদিনের পরিকল্পিত শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম এবং নিয়মতান্ত্রিক পাঠদানের ধারাবাহিক ফল। টানা পাঁচবার চুয়াডাঙ্গা জেলায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জেলার কওমি শিক্ষাঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
এ সাফল্যে মাদ্রাসার শিক্ষা পরিচালনা পরিষদ ও দপ্তরে এহতেমাম বিভাগ মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান (শামীম) মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সাফল্যের জন্য শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাদের (মুহতামীম), আলহাজ্ব হাফেজ ইনারুল ইসলাম ইন্না (নায়েবে মুহতামীম), আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (শিক্ষা সচিব), মুফতি নাফিউজ্জামান (সহকারী শিক্ষা সচিব) এবং জামি’আর সব শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
