ইয়াবাসহ আটক ১, সিরাপ ও গাঁজা উদ্ধার

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2026-10-07 ইং
ইয়াবাসহ আটক ১, সিরাপ ও গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর সীমান্তে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ পিস ভারতীয় ইয়াবাসহ একজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসময় পৃথক আরেক অভিযানে ৭৩ বোতল ভারতীয় সিরাপ ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।


বিজিবি জানায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬১/৮-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে মো. রবিউলের বাঁশবাগানের মধ্যে হাবিলদার পীযূষ কুমারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বেনীপুর এলাকার চিহ্নিত ইয়াবা সেবন ও বিক্রয়কারী মো. ইকরামুল হককে (৩৬) ৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। তিনি বেনীপুর গ্রামের মো. রেজাউল হকের ছেলে। পরে আটক মাদকদ্রব্য ও ইকরামুল হককে জীবননগর থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ৫৮ বিজিবি।


এদিকে, গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭২-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের সুমনের ধানক্ষেতের মধ্যে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৭৩ বোতল ভারতীয় সিরাপ (উইন সিরেক্স কফ সিরাপ) ও ছয় কেজি গাঁজা আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)