ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। অতিথি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক লিটন বিশ্বাস, ট্র্যাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. আমিনুল ইসলাম খান।
