আজ ও আগামীকাল রাত ৮ পর্যন্ত ব্যাংক খোলা

আপলোড তারিখঃ 2017-11-29 ইং
আজ ও আগামীকাল রাত ৮ পর্যন্ত ব্যাংক খোলা ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কর জমা দেওয়ার সুবিধার্থে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার রাত ৮ পর্যন্ত ব্যাংকের শাখা খোলা থাকবে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার্থে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ২৯ ও ৩০ নভেম্বর রাত ৮ পর্যন্ত আয়কর চালান জমা, পেঅর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে। উল্লেখ্য, ২০১৭-১৮ করবর্ষের জন্য ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)