জীবননগরের ইজিবাইক মালিক-শ্রমিক কমিটির কার্যক্রম স্থগিত

আপলোড তারিখঃ 2026-10-07 ইং
জীবননগরের ইজিবাইক মালিক-শ্রমিক কমিটির কার্যক্রম স্থগিত ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা ও পৌর ইজিবাইক মালিক-শ্রমিক কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল মঙ্গলবার সংগঠনের প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এম. জেনারেল ইসলাম।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় জীবননগর উপজেলা ও পৌর ইজিবাইক মালিক-শ্রমিক কমিটি গঠনের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে শ্রমিক দল শুধুমাত্র শ্রমিকদের সমন্বয়ে কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা রাখে। মালিকদের নিয়ে কমিটি গঠন করার এখতিয়ার শ্রমিক দলের নেই। এ কারণে প্রকাশিত কমিটিতে ‘মালিক-শ্রমিক’ উল্লেখের বিষয়টি ভুল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কমিটির সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক কাঠামো অনুযায়ী শুধুমাত্র ইজিবাইক শ্রমিকদের সমন্বয়ে জীবননগর পৌর ইজিবাইক শ্রমিক কমিটি পুনর্গঠন করা হবে। এরপর সংশ্লিষ্ট কমিটিকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হবে। এদিকে, স্থগিতাদেশের বিষয়টি অবগতির জন্য জীবননগর থানা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি এবং সংশ্লিষ্ট ইজিবাইক কমিটির দায়িত্বশীলদের কাছেও বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)