মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান

বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসক শিল্পী রানীর

আপলোড তারিখঃ 2026-10-06 ইং
মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান ছবির ক্যাপশন:

‘আর নয় শিশুর বিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর সিডিপির ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রচারাভিযানে শিশুদের অধিকার ও সুরক্ষা, বাল্যবিয়ে এবং শিশু নির্যাতন প্রতিরোধের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় ৩০টি প্রতিষ্ঠানে ১৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।


অনুষ্ঠানে শিশু অধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও গান এবং সচেতনতামূলক পালাগান পরিবেশন করা হয়। এসব পরিবেশনার মাধ্যমে বাল্যবিয়ে, শিশু নির্যাতন প্রতিরোধ এবং শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর সিডিপির ম্যানেজার বিপুল রেমা।


এসময় উপস্থিত ছিলেন শিশু কাউন্সিলের সদস্য মৌমিতা আহমেদ, কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ, আরডিডির টিম ম্যানেজার আল-ইমরান মনজু, মুজিবনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেব, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, কর্নেল কস্টা, সিনিয়র ম্যানেজার, ইএইচটি, পিআইডিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে বড় বাধা। শিশুদের অধিকার রক্ষা ও তাদের স্বপ্ন পূরণের সুযোগ নিশ্চিত করতে হলে সম্মিলিতভাবে বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও সব ধরনের সহিংসতা প্রতিরোধ করতে হবে। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)