মেহেরপুরে নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2026-10-06 ইং
মেহেরপুরে নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলার নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীকে জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
পরে নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী উপস্থিত অফিসারবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারের সফল কর্মজীবন ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)