দামুড়হুদার হেমায়েতপুর ও বিষ্ণুপুরে একই দিনে কীটনাশক পানে দুই ব্যক্তির মৃত্যু

আপলোড তারিখঃ 2026-10-05 ইং
দামুড়হুদার হেমায়েতপুর ও বিষ্ণুপুরে একই দিনে কীটনাশক পানে দুই ব্যক্তির মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর ও বিষ্ণুপুর গ্রামে একই দিনে দুজন কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। তারা হলেন, বিষ্ণুপুর গ্রামের মিঠুর ছেলে আবু সাঈদ (২৮) ও হেমায়েতপুর গ্রামের মৃত সহাব আলির ছেলে মধু (৬০)। গতকাল রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদের মৃত্যু হয়। অন্যদিকে একই দিনে বেলা ১১টার দিকে নিজ বাড়িতে মধুর মৃত্যু হয়। 


পরিবার সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামের মিঠুর ছেলে আবু সাঈদ গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে পরিবারের অজান্তে প্রাথমিক বিদ্যালয়ের পাশে কীটনাশক পান করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এদিকে একই উপজেলার হেমায়েতপুর গ্রামের মৃত সহাব আলির ছেলে মধু গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে পরিবারের সাথে রাগারাগি করে ঘাসমারা বিষপান করেন। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৭ দিন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। পরে গতকাল বেলা ১১টার দিকে বাড়িতে মৃত্যুবরণ করেন।


দামুড়হুদা মডেল থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, "বিষপান করে দুইজন আত্মহত্যা করেছেন। পৃথক পৃথকভাবে অপমৃত্যু মামলা হয়েছে।"

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)