দামুড়হুদায় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2026-10-05 ইং
দামুড়হুদায় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহালদার, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী প্রমুখ। সভায় বক্তারা উৎপাদন বৃদ্ধি করে দেশের উন্নয়নে ভূমিকা রেখে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার তাগিদ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)