রাশেদ খাঁনের প্রচেষ্টায় নিয়োগপত্র পাচ্ছেন ভিটেহীন মিশন আচার্য

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সেই মিশন আচার্যকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপলোড তারিখঃ 2026-10-05 ইং
রাশেদ খাঁনের প্রচেষ্টায় নিয়োগপত্র পাচ্ছেন ভিটেহীন মিশন আচার্য ছবির ক্যাপশন:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও স্থায়ী ঠিকানায় নিজের নামে বসতভিটা না থাকায় নিয়োগপত্র পাননি ঝিনাইদহের মিশন আচার্য। তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনের উদ্যোগে জটিলতার অবসান হতে যাচ্ছে। মিশন আচার্য এখন নিয়োগপত্র পেতে যাচ্ছেন।


মিশন আচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু স্থায়ী ঠিকানার প্রমাণপত্র নিয়ে জটিলতার কারণে নিয়োগপত্র থেকে বঞ্চিত হন তিনি।


বিষয়টি গণমাধ্যমে আসার পর মিশনের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পাশাপাশি রোববার মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে মিশনের নিয়োগসংক্রান্ত জটিলতা নিরসনে আলোচনা হয়। পরে মিশনের নিয়োগ নিশ্চিত করতে রাশেদ খাঁনের পক্ষ থেকে ডিও লেটার দেওয়ার খবরও প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্টদের আশ্বাস অনুযায়ী, শীঘ্রই মিশন আচার্য নিয়োগপত্র পাবেন বলে আশা করা হচ্ছে।


নিয়োগপত্র পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে মিশন আচার্য ও তার পরিবারের মধ্যে। দীর্ঘ অনিশ্চয়তার পর যোগ্যতা ও সুপারিশ অনুযায়ী চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় এখন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)