জীবননগরের ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আপলোড তারিখঃ 2017-11-29 ইং
জীবননগরের ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার ৪৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলার ৪৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আতিয়ার রহমান, শামিম হোসেন, সোয়েব আহম্মেদ, সুলতান আহম্মেদ, মিজানুর রহমান, কাওসার হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)