চুয়াডাঙ্গায় তারেক রহমানের নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2016-10-01 ইং
চুয়াডাঙ্গায় তারেক রহমানের নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:
`DSC08875` শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা পুরাতন সাহিত্য পরিষদ চত্ত্বর হইতে গতকাল বিকাল ৪টায় চুয়াডাঙ্গার জেলা যুবদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করার সময় পুলিশের বাধার মুখে পড়লে পুনরায় সাহিত্য পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্র দলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান সাদিদ এর সভাপতিত্বে বিক্ষভ মিছিল এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকারম হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের অন্যতম সদস্য মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের রাশেদুল ইসলাম রাশেদ, যুবদল নেতা ইকরামুল হক ইকরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, ১ নং যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইয়াসিন হাসান কাকন, শামিউল হক শিমুল, বদর উদ্দিন বাদল, আব্দুস সালাম, সুমন পারভেজ খান, হাফিজ উদ্দিন হাবলু, রোকনুজ্জামান রোকন, মাবুদ সরকার, রুবেল হাসন, আব্দুল সালাম, সানোয়ার, শামসুল, আরিফ আহাম্মেদ শিপলব, শাকিল আহাম্মেদ নাইম, শাহাবুদ্দিন, শামীম আহম্মেদ বিপল¬ব, শাজিদ হক, আকাশ, নাজমুল, নিশান, পিয়াশ, আবু বক্কর, মামুন ও প্রমূখ। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো: সেলিমুল হাবিব সেলিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)