চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিদর্শনে ৯ বিসিএস কর্মকর্তা

মাঠ সমীক্ষায় আইনশৃঙ্খলা ও প্রযুক্তিনির্ভর পুলিশিং সম্পর্কে জানলেন প্রশিক্ষণার্থীরা

আপলোড তারিখঃ 2026-10-05 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিদর্শনে ৯ বিসিএস কর্মকর্তা ছবির ক্যাপশন:

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভারে চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষার অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিদর্শন করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ৯ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা। গতকাল রোববার বেলা দুইটায় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন।


এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয়। পরিদর্শনকালে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের চুয়াডাঙ্গা জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়। পাশাপাশি জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন স্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করা হয়।
এসময় জেলা পুলিশের কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। এতে আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং, অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরা হয়। পরে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জনবান্ধব, পেশাদার ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ভূমিকা তুলে ধরেন।


সংশ্লিষ্টরা জানান, এ ধরনের মাঠ সমীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারের প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাঠ প্রশাসনের বাস্তব কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পান। একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)