চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুজন গ্রেপ্তার

সামারি ট্রায়ালে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-10-04 ইং
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের জন্য আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে এসআই অনুজ কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল চুয়াডাঙ্গা বড়বাজার গোলচত্বরে অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় ইসলামপাড়ার বাসিন্দা মো. মনিরুল ইসলামের ছেলে মো. ইয়াসিন আলীকে (২২) আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় তাকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


অপরদিকে, সদর ফাঁড়ির এসআই আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল বেলগাছী মুসলিমপাড়া এলাকায় রেলগেটের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় গুলশানপাড়ার মৃত আব্দুল বারীর ছেলে মো. কাজী আফরোজ অপুকে (৪৬) আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।


পরে তাকেও একই আইনে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)