বেলগাছীতে বিএনপির গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2026-10-04 ইং
বেলগাছীতে বিএনপির গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বোর্ড বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু হয়।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় তারা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন , ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষে ভোট চান এবং দলীয় লিফলেট বিতরণ করেন। পাশাপাশি দোকানদার , পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা।


গণসংযোগকালে বেলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার জন্য ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায়। এসময় নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন কর্মসূচি ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তাদের বক্তব্যে কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড চালুর কথা উল্লেখ করে এসব সুবিধা দ্রুত বাস্তবায়নের বিষয়ে ভোটারদের কাছে দলের অবস্থান তুলে ধরা হয়।
গণসংযোগ শেষে বড় পুকুরপাড় হয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।


এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ঝন্টু মালিথা, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন  স্বেচ্ছাসেবক দলের সভাপতি লাল্টু রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন , ওয়ার্ড সেক্রেটারি লিটন হোসেন , বিট পুলিশের ওয়ার্ড সভাপতি সুমন আহাম্মেদ মিঠু , সুমন আলী , ডালিম , রাজুসহ ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভা শেষে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)