হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

আপলোড তারিখঃ 2026-10-04 ইং
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ঐক্য ফ্রন্ট এবং পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্ট, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।


সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ঐক্য ফ্রন্ট এবং পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্ট, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)